ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা মনপুরায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল বঙ্গভবনে বিদায়ের আবহ প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল কাউখালীতে জমে উঠেছে চারা বিক্রির হাট, মৌসুমে কোটি টাকার কেনাবেচা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা কাঁঠালিয়ায় রথযাত্রা উৎসব হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

চাটমোহরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


 চাটমোহরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
পাবনা: চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, পূর্বটিয়ারতলা গ্রামের বাসিন্দা মো. মজর আলী চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর বালুদিয়ার গ্রামের মৃত আবদুল ছেলে আবুল হোসেন আবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মূলগ্রামের কায়েমখোলা মোড়ে আতার আলীর চায়ের দোকানে বসে ছিলেন মজর আলী। এ সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসে একদল ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এজাহারে আরও বলা হয়, বাদী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তারা প্রাণনাশের আশঙ্কায় পড়েন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরিত অংশ, চারটি বাজারের ব্যাগে রাখা আনুমানিক ৮ থেকে ১০ কেজি ইটের খোয়া এবং ১০ থেকে ১২টি বাঁশের লাঠি জব্দ করে।

মামলায় বেজপাড়া গ্রামের হেলাল উদ্দিন, হরিপুর গ্রামের মকবুল হোসেন, নেউতিগাছা গ্রামের সাহেব আলী মাস্টার, জগতলা গ্রামের শরিফুল্লাহ সাচ্চু, নারিকেলপাড়া গ্রামের ওয়াহেদুল ইসলাম বকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামী মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত আব্দুল এর ছেলে আবুল হোসে আবুকে গ্রেপ্তার করেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এক আসামীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০০   ১২ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর, নিবন্ধন শুরু
চাটমোহরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি
রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহীতে ভূয়া কবিরাজের প্রতারণা



আর্কাইভ