ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভোটাররা সুযোগ দিলে ‘রাইপাড়া’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই:মোঃ কবির হোসেন লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক, নদীতে উদ্ধার অভিযান নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক কাঁঠালিয়ায় কাবাডিতে চ্যাম্পিয়ান মমিন উদ্দিন বালিকা বিদ্যালয় কাঁঠালিয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধংস সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার সহপাঠীর কাছ থেকে আখরোট খেয়ে সাত ছাত্রী গুরুতর অসুস্থ ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর, নিবন্ধন শুরু

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর, নিবন্ধন শুরু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


 চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর, নিবন্ধন শুরু
পাবনা: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী আগামী ২৩ অক্টোবর ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আয়োজন সফল করতে বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হীরক জয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি, প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণ, নিবন্ধন কার্যক্রম এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার বেগম, অলোক কুমার কুন্ডু, আবু বক্কার ও আব্দুস সালাম। এছাড়া প্রাক্তন ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মর্জিনা বেগম, হোসনে আরা হাসি, ইয়াসমিন আরা, কামরুন্নাহার শিল্পী, লতিকা সুলতানা, শামসুন্নাহার নার্গিস, অঞ্জনা রানী কুন্ডু (মলি), ইসমত আরা ইভা, মীর ইসরাত জাহান রুমা, মোছা. সাবিনা ইয়াসমিন ও কামরুন্নাহার মিলি।
সভায় বক্তারা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্মৃতি, আবেগ ও গর্বের প্রতীক। হীরক জয়ন্তী আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের সামনে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। তাই অনুষ্ঠানটি সফল করতে সকল প্রাক্তন ছাত্রীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রাক্তন ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই এই আয়োজনকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে। বিদ্যালয়ের প্রতি ভালোবাসার টানে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে হীরক জয়ন্তীর মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ২৩ অক্টোবর সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হবে। একই সময় নিবন্ধিত অংশগ্রহণকারীদের মধ্যে নাস্তা ও মধ্যাহ্নভোজের টোকেন বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬। নিবন্ধন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, হাতে হাতে কোনো অর্থ গ্রহণ করা হবে না। অর্থ ঢাকা ব্যাংক, চাটমোহর শাখা (হিসাব নম্বর: ৩০৩-২০১-০০২০৩৮৭, রাউটিং নম্বর: ০৮৫৭৬০৬৪৪) অথবা বিকাশ নম্বর ০১৮১০-৩৬২৬৫০-এ পাঠাতে হবে। বিদেশ থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে সুইফট কোড: উঐইখইউউঐ ব্যবহার করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৪২   ৬৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা



আর্কাইভ