ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক কাঁঠালিয়ায় কাবাডিতে চ্যাম্পিয়ান মমিন উদ্দিন বালিকা বিদ্যালয় কাঁঠালিয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধংস সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার সহপাঠীর কাছ থেকে আখরোট খেয়ে সাত ছাত্রী গুরুতর অসুস্থ ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
গাজীপুর: কালীগঞ্জে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তারের সাথে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজউদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে বিবাহ ঠিক হয়। জন্ম নিবন্ধন অনুযায়ী কনের জন্ম তারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০/১০/২০০৭ করা হয়।

শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ীতে এলে গোপন সূত্রে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পিতা রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৪:৩৪   ৫৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার
ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন
দোহারে পুলিশ চেকপোস্ট, যানজটে নাকাল উপজেলার প্রধান সড়ক
দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা



আর্কাইভ