ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার সহপাঠীর কাছ থেকে আখরোট খেয়ে সাত ছাত্রী গুরুতর অসুস্থ ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!
ভোলা: লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির দায়ে মো. নাজিম নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা| পরে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে মুক্তি দেয়া হয়| অভিনব এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| বৃহস্পতিবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ ন¤^র ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে| চোর মো. নাজিম লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকার বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে|
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চোরের উৎপাত দেখা দেয়| রাতের অন্ধকারে স্থানীয়দের হাঁস-মুরগিসহ নানান মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র| বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ এলাকার আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিব নামে এক ব্যক্তির দু’টি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিয়ে হাঁসসহ চোর নাজিমকে আটক করেন|

এ সময় তিনি আর কখনো এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে অঙ্গীকার করেন| পরে তাকে স্থানীয়রা শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ধার্য করেন| এরপর ওই চোরকে ধার্যকৃত নামাজ পড়িয়ে এবং তওবা করিয়ে ¯^জনদের জিম্মায় দেওয়া হয়|
হাঁস মালিক এমরান হোসেন রাকিব বলেন, রাজহাঁস দু’টি আমার এবং পরিবারের অনেক শখের| হাঁসের ঘর থেকে সু-কৌশলে হাঁস দু’টি চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করেন স্থানীয় লোকজন| পরে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হাঁস দু’টি আমার| চুরির দায়ে তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেয়া হয়েছে|
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি| তবে রাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের চারটি ফোর্স কাজ করছে| আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি|

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৯   ৫৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


সহপাঠীর কাছ থেকে আখরোট খেয়ে সাত ছাত্রী গুরুতর অসুস্থ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম
মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের
অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার



আর্কাইভ