ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ৯ বছরে কতটা বদলালেন পূজা?

৯ বছরে কতটা বদলালেন পূজা?


বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


৯ বছরে কতটা বদলালেন পূজা?

ঢাকাই ছবির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন পূজা চেরী। বড় পর্দায় তার অভিনয় বরাবরই প্রশংসিত। তার অভিনীত সিনেমার সাফল্যও কম নয়। ইদানিং অবশ্য নতুন কোনো সিনেমার খবরে তাকে পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার সক্রিয়তা দেখা যাচ্ছে বেশি।

প্রায়ই নিজের বিভিন্ন ভালোলাগার মুহূর্ত শেয়ার করেন পূজা। যেমন গতকাল রাতে দুটি ছবি পোস্ট করলেন। যার একটি তোলা হয়েছিল ২০১৭ সালে, অন্যটি বর্তমানের।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কালোর ওপর গোলাপি নকশার একটি জামা পরে রয়েছেন পূজা, আর দ্বিতীয় ছবিতে ধূসর রঙের জামা। দুই ছবিতে তার চেহারার পার্থক্য স্পষ্ট। কারণ এরই মধ্যে কেটে গেছে দীর্ঘ ৯ বছর।

প্রথম ছবিটি যে সময়ের, তখন পূজা কিশোরী শিল্পী ছিলেন। তারও আগে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে তার অভিনয়ের পথচলা শুরু। আর নায়িকা চরিত্রে অভিষেক হয় ২০১৮ সালে, ‘নূর জাহান’ দিয়ে। প্রথম ছবিটি তার নায়িকাজীবনের এক বছর আগের।

অভিষেকের বছরেই বাজিমাৎ করেছিলেন পূজা। সুপারহিট ‘পোড়ামন ২’ দিয়ে পেয়ে যান রাতারাতি খ্যাতি। একই বছর চমকে দেন ‘দহন’-এও। এরপর একে একে হাজির হয়েছেন ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’ ও ‘দম’-এর মতো আলোচিত ছবিতে। সময়ের সঙ্গে পূজার ক্যারিয়ার যেমন বদলেছে, তেমনি বদলেছে চেহারাও।

দুই সময়ের ছবি দুটির সঙ্গে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘২০১৭ বনাম ২০২৬। সময় কত দ্রুত চলে যায়…।’

পূজার এই পোস্টে কেউ লিখেছেন, ‘আগেই বেশি কিউট ছিলে পূজা’, কেউ লিখেছেন ‘টিন ভার্সেস ম্যাচিউর’, আবার কারো মন্তব্য, ‘সময় বদলেছে, কিন্তু তুমি যেন একই রয়ে গেছো’। কেউ আবার পূজাকে এবার বিয়ের পরামর্শও দিয়েছেন। তবে বরাবরের মতই অনুসারীদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, পূজাকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘মাসুদ রানা’য়। সৈকত নাসিরের ছবিটি অবশ্য প্রেক্ষাগৃহে সাড়া জাগাতে পারেনি। ছবিতে তার সঙ্গে রয়েছেন রাসেল রানা, সৈয়দা তৌহিদা হক তীথি, গাজী রাকায়েত, অমিত হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৬:০৭   ১১৩ বার পঠিত  |      







বিনোদন থেকে আরও...


চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…
কথাগুলো কঠিন শোনাবে, একটু বাজেও শোনাবে, তবুও বলছি: প্রভা
নতুন পরিচয়ে আসছেন জেফার
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা
নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎ সাপ, অপুর সেই ভয়ংকর অভিজ্ঞতা



আর্কাইভ