ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়। এর পর থেকেই গুঞ্জন ছিল, অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মিরাজ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মিরাজের পর ওয়ানডের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।

এ দিকে সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাস্ত ছিলেন মিরাজ। সেই আসরের মাঝপথেই আজ দেশে ফিরেছেন তিনি। মূলত জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্যই এলপিএল ছেড়েছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ২২:১৮:১৮   ১২১ বার পঠিত  |







খেলা থেকে আরও...


১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস
আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, কার সঙ্গে খেলবে পিএসজি-রিয়াল-বার্সা?
‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী
২২ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, এখন আরও ম্যাচ আয়োজন করতে চায় ডারউইন



আর্কাইভ