ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সাক্ষাৎ

তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সাক্ষাৎ


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সাক্ষাৎ

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাত করেছেন।

বুধবার (২৯ জুলাই) সাক্ষাৎকালে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সার্বিক কল্যাণের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় প্রবাসে কর্মরত সাংবাদিকরা যাতে কোনো প্রকার বাধা বা ভয় ছাড়া সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মুক্ত সাংবাদিকতা চর্চা করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। তথ্য প্রতিমন্ত্রী প্রবাসী সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে পূর্ণ সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’ খচিত বিশেষ সুভেনিয়ার কোট পিন উপহার হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। তারা অত্যন্ত আনন্দ ও আগ্রহের সঙ্গে এই উপহার গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:২২:০৯   ১৩৬ বার পঠিত  |         







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ