ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » তথ্য-প্রযুক্তি » নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা

নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা


নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বুধবার উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া তাদের একটি এআই এজেন্ট সম্প্রতি পাঁচটি কোম্পানিতে সাইবার হামলা করেছে।

কয়েকদিন আগে প্রথম হামলাটি হয় ‘হাগিং ফেস’ নামে একটি প্ল্যাটফর্মে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। ওপেনএআই হামলাটি নিয়ে তখন প্রথমবারের মতো বিবৃতি দিয়েছিল।

ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্তের পর বুধবার (বাংলাদেশ সময়) একটি ব্লগে ওপেনএআই জানিয়েছে, হাগিং ফেসের পাশাপাশি আরও চারটি কোম্পানিতে এজেন্টটি হামলা করেছিল। এসব কোম্পানির লগইন তথ্য অনলাইনে খুঁজে পেয়েছিল এজেন্টটি। পরে সেগুলো ব্যবহার করে প্রবেশাধিকার নেয়।

ওপেনএআইয়ের ব্লগে নতুন চারটি কোম্পানির নাম প্রকাশ করা হয়নি। তবে ধরন হিসেবে ‘সর্বসাধারণের জন্য উন্মুক্ত পরিষেবা’র কথা উল্লেখ করা হয়েছে। ২১ জুলাই হাগিং ফেসে যখন হামলার ঘটনা ঘটে তখনই এসব কোম্পানি আক্রান্ত হয়েছিল।

চ্যাটবট ও ইমেজ জেনারেটরের মতো টুলের ভিত্তি হিসেবে কাজ করা মডেলগুলো যখন স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করে, তখন সেটিকে এআই এজেন্ট বলা হয়। এই উন্নত প্রযুক্তিটি বর্তমানে সাইবার নিরাপত্তা ঝুঁকিকে নতুন করে আলোচনায় এনেছে।

মানুষের পক্ষে এখনও বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করা সম্ভব হয়নি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, উন্নত এজেন্টগুলো মানুষের আগেই ত্রুটি খুঁজে বের করে হামলা করতে পারে। হ্যাকের দিকে গড়ানো ঘটনাগুলোর তদন্ত করে ওপেনএআই জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য দেখাছে, এআই মডেলগুলো অনলাইনে অরক্ষিত অবস্থায় থাকা লগইন তথ্য পেয়েছিল। পরে সেগুলোর সাহায্যে অন্য কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে।

গত সপ্তাহে হাগিং ফেসে হামলার ঘটনার পর ওপেনএআই জানিয়েছিল, পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় এজেন্টটি পরিচালনাকারী মডেলগুলো তাদের নির্ধারিত কৃত্রিম সীমানা ভেঙে বেরিয়ে যায়। এরপর ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে হাগিং ফেসে অনুপ্রবেশ করে।

প্রতিষ্ঠানটি তাদের ব্লগে লিখেছে, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হামলার ঘটনার পর বড় ধরনের কোনো প্রভাব পড়ার নমুনা পাওয়া যায়নি। একটি সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেছেন, এসব ঘটনার পর অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা স্থগিত রাখা হয়েছে। নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আর কোনো পরীক্ষা হবে না।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৩   ১৩১ বার পঠিত  |   







তথ্য-প্রযুক্তি থেকে আরও...


তরুণ উদ্যোক্তাদের পেছনে ছুটছে বিনিয়োগকারীরা
জরুরি ইমেইল ফিল্টার হয় যেভাবে
নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা
নতুন সমীকরণে ডিপসিক বিতর্ক



আর্কাইভ