ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আইন ও আদালত » দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন

দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন


নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীতে করা দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো.জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় এবং মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন।

আরও পড়ুন ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন।

এতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে।

দোয়া করবেন সবাই।

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১২   ১১০ বার পঠিত  |   







আইন ও আদালত থেকে আরও...


সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে
খুলনায় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি নামে
অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন



আর্কাইভ