ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে

নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৮ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. নান্নু মিয়া (৩৮), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)। তারা সবাই যশোর জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা এবং দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে আসছিলেন।

আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া, পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাতে গুলশান শুটিং ক্লাবের সামনে দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের পঞ্চম তলার ফুডকোর্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছেন। সেখানে তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। অন্যরা কৌশলে পালিয়ে যান বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের যশোর জেলার চৌগাছা উপজেলা শাখার একাধিক কমিটির তালিকা জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার (৮ আগস্ট) গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১:১২:৪৩   ৯১ বার পঠিত  |         







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ