ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

পিরোজপুর: কাউখালী উপজেলার কঁচা নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বেহুন্দি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার জাল উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি।
রবিবার (২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাঙ্গাশীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আরমান হোসেন।
অভিযান চলাকালে কঁচা নদী থেকে দুটি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক দৈর্ঘ্য ৭ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করে জনসম্মুখে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, বেহুন্দি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহার করলে মাছের রেণু, ডিম ও বিভিন্ন দেশীয় প্রজাতির ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জেলেদেরও আইন মেনে মাছ ধরার আহ্বান জানাচ্ছি।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আরমান হোসেন বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার এবং মৎস্যসম্পদ ধ্বংসের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পাঙ্গাশীয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ জালের ব্যবহার কমবে এবং নদীর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:১৮   ৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ