ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা

কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা

গাজীপুর: কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাণিজ্যিককরণ প্রসার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানার সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

এই সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সহকারী কৃষি অফিসার হাসান আলী, কৃষক নির্মল গমেজ, কৃষাণী নিলুফা ইয়াসমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান।

বক্তারা, উচ্চ ফলনশীল ধানের জাতের আবাদ এলাকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দানাদার ফসল,ডাল, তেল ফসল, ফল ও সবজি চাষ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানানো হয়। খোরপোশ কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক কৃষিতে সম্পৃক্ত হলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এই কংগ্রেসে কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কংগ্রেসে কৃষকদের নিজ নিজ সংগঠনের মাধ্যমে আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা এবং কৃষক পরামর্শ কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর জোর দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৭   ৫৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ