ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড
ভোলা: লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে বিএডিসি নিবন্ধিত এক ডিলারকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
এ সময় ওই বাজারের বিএডিসি নিবন্ধিত সার ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেনকে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই ডিলারকে এ অর্থদ- প্রদান করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ বিক্রির নির্দেশনা দেন তিনি।
এ সময় লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহসহ থানা পুলিশের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৯   ৭০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ