ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে যৌথ অভিযানে আটক ২২

হাতিয়ায় নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে যৌথ অভিযানে আটক ২২


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট ২০২৬


হাতিয়ায় নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে যৌথ অভিযানে আটক ২২
নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলাম চর সংলগ্ন নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে নৌ-পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ২২জনকে আটক করা হয়। বুধবার সকালে আটক জেলেদের মৎস্য সংরক্ষণ আইনে করা মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
র আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ইসলাম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে নলচিরা নৌঘাটে আনা হয়।
নৌ-পুলিশ ও নলচিরা বনবিভাগের সূত্রে জানা যায়, হাতিয়াধীন ইসলাম চর এলাকায় বহিরাগত কতিপয় ব্যক্তি অবৈধভাবে স্থানীয় বনের কেওড়া-গেওয়া গাছ ও ডাল দিয়ে নদীতে ঘের তৈরি করে বিপুল পরিমাণ মাছ শিকার করছে। এতে করে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রায় দুর্ঘটনাও ঘটছে। এসব অবৈধ ঘেরে বালি ও পলি আটকে নদীর নাব্যতা হারাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছে উন্মুক্ত এ নদীর মাছ ধরার সুবিধা থেকে। তাই এ অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা সবার বাড়ি পাশবতী সুবর্নচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক জানান, বহিরাগত এসব অভিযুক্তরা ইসলাম চরে অবৈধভাবে বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে ঘের তৈরি করে মাছ শিকার করছে। তাই তাদেরকে আটকের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়।
হাতিয়া উপজেলার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের তৈরিতে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এদেরকে আটক করা হয়।
তিনি বলেন,”অবৈধ চর ঘেরা জাল ও মৎস্য আইনে ৫(১) ধারায় মামলা দিয়ে তাদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।”

এন, আর

বাংলাদেশ সময়: ২১:২৪:৪৭   ৯৯ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী
হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা



আর্কাইভ