ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মিয়ানমারে পাচারকালে ২৯৩ ইউরিয়া সার আটক

মিয়ানমারে পাচারকালে ২৯৩ ইউরিয়া সার আটক


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


মিয়ানমারে পাচারকালে ২৯৩ ইউরিয়া সার আটক
ভোলা: চরফ্যাসনে গভীর রাতে সাগর পথে মিয়ানমারে সার পাচারকালে ট্রাক ও ফিশিং ট্রলার ভর্তি ২৯৩ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। বুধবার রাত ২ টায় বেতুয়া নদী বন্দর সংলগ্ন মাস্টারের ঘাট থেকে সার আটক করে চরফ্যাসন থানা পুলিশ যার বাজার মূল্য ৩লাখ ৫১হাজার ৬০০টাকা। এসময় ফিশিং বোট ও সারবাহী ট্রাকসহ ৪ শ্রমিককে আকট করা হয়।

আটককৃতরা হলেন,ললক্ষ্মীপুর রামগতি থানার চর আফজাল ৫নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭) হাতিয়া থানার জাহাজমারা মৌলভীর ঘনা ১নং ওয়ার্ডের হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), নোয়াখালী জেলার চর জব্বার থানার চর কেলাক ৯নং ওয়ার্ডের অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) ও হাতিয়া থানার পশ্চিম রসুলপুর ৯নং ওয়ার্ডের নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০)। জিজ্ঞাবাদ শেষে আটককৃতদের পাচার আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
জানাযায়, পাচারকারী চক্র পাচার করার জন্য বেতুয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রাক থেকে ফিশিং বোটে ২৯৩ বস্তা ইউরিয়া সার লোড করছিলেন। গাপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে চরফ্যাসন থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ও ফিশিং বোটসহ ৪ শ্রমিককে আটক করেন।
চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান,বিয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন,সারের সঙ্গে একটি ট্রাক ও ফিশিং বোট আটক করা হয়েছে। এসময় ৪ শ্রমিককে আটক করা হয়। আটককৃত পাচারকারীদেও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:১৬   ৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ