ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ২টি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে সিলগালা

সিংগাইরে ২টি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে সিলগালা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


সিংগাইরে ২টি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে সিলগালা
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন জেলা সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা ও স্যানেটারি ইন্সপেক্টর মো.আবুল কালাম আজাদ।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা কার্যক্রম, প্রয়োজনীয় কাগজপত্র ও প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় অনিয়ম পাওয়ায় সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও সাহরাইল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও যাচাই-বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে।
অভিযান শেষে সিভিল সার্জন ডা:আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের জনগণের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৫   ৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা
● কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের
● ঘাটাইলে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
● আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার



আর্কাইভ