ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে তিন হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সিংগাইরে তিন হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


সিংগাইরে  তিন হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ধলেম্বরী নদী ও তার শাখা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন সিংগাইর উপজেলা প্রসাশন। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ৫০ টি চায়না জাল ও ৪০ টি বেহুন্দি ও ৫ শত মিটার কারেন্ট জাল মোট প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। অভিযান শেষে জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, চান্দহর ইউনিয়নের এন,ই,টি,লিভ মো: ফুতুন মিয়া পুতুন, প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ শফিকুল ইসলামের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য প্রজাতির প্রজনন নিরাপদ রাখতে এবং যে কোনো ধরনের অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৪৩   ৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা
● কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের
● ঘাটাইলে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
● আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার



আর্কাইভ