ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী কয়রায় ৬০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী মসজিদকুঁড় মসজিদ পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 নবীগঞ্জে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের কুরশা গ্রামের কাজী মহসিন এর পুত্র কাজী দেলোয়ার আহমেদ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, কাজী দেলোয়ার আহমেদ এমবিবিএস পাস ও চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছিলেন।
পাশাপাশি নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহার, চিকিৎসা সেবায় মেডিক্যাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়ও অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে নবীগঞ্জ থানার একটি টিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে চিকিৎসাসেবা প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। চিকিৎসাসেবার নামে কেউ যাতে প্রতারণা বা অনিয়ম করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:০৫   ৯ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা
ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু
সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ