ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
হবিগঞ্জ: নবীগঞ্জের আউশকান্দি সিএনজি শ্রমিক সংগঠন এর ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৯১ ভোটের মধ্যে ৪৮৩ ভোট কাষ্টিং হয়। মোট ১১ টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয় বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন আউশকান্দি র.প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টায় ভোট গননা শেষে বেসরকারী ফলাফল ঘোষনা করেন ভোট গ্রহনের প্রিসাডিং অফিসার প্রফেসার ইকবাল বাহার তালুকদার।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ খালেদ আহমদ জজ-(আনারস) ২৫৪ ভোট পান। তার নিকটতম মোঃ সোহেল আহমদ তালুকদার-ছাতা প্রতীকে পান ১৬৫ ভোট ও মোঃ জুবেল মিয়া-চেয়ার প্রতীকে ৫৮ ভোট পান। সহ-সভাপতি পদে মোঃ লিয়াকত খাঁন-দোয়াত কলম প্রতীকে পান ৩৬২ ভোট ও নিকটতম মোঃ লায়লুছ মিয়া-মাছ প্রতীকে ১১৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোঃ মাহিদুল ইসলাম-ফুটবল প্রতীকে পান ২৮৫ ভোট তার নিকটতম অন্য প্রার্থীদের মধ্যে মোঃ রুমান আহমদ-মোরগ প্রতীকে ১২৮ ভোট।মোঃ শাহজাহান মিয়া-হরিন প্রতীকে ৪২ ভোট ও মোঃ চাঁনফর মিয়া-ঈগল প্রতীকে পান ১৮ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ রবি আহমদ-রিকশা প্রতীকে ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম মোঃ সোহেল আহমদ-হাতি প্রতীকে পান ১৫১ ভোট এছাড়া আব্দুল মালিক-আম প্রতীকে ৭২ ও মোঃ নাসির আহমদ-তালা প্রতীকে ৪৬ ভোট ও আব্দুল আহাদ রাজু হাতপাখা প্রতীকে পান ৪২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী মোঃ আল-আমীন-ঘোড়া প্রতীকে পান ২১২ ভোট। তার নিকটতম মোঃ মহসিন তালুকদার-মোটর সাইকেল প্রতীকে পান ১৭৫ ভোট,মোঃ এনাম খাঁন-মই প্রতীকের ৬৭ ভোট পান ও মোঃ মোশাহিদ আহমদ-হাঁস প্রতীকে পান ১৯ ভোট পান।
অর্থ-সম্পাদক পদে বিজয়ী মোঃ ফরিদ মিয়া-মোমবাতি প্রতীকে পান ২৪২ ভোট ও নিকটতম মোঃ রমজান আলী-কলস প্রতীকে ২৩৫ ভোট পান। প্রচার সম্পাদক পদে মোঃ দিলওয়ার মিয়া-সাইকেল প্রতীকে ২২৬ ভোট পান, তার নিকটতম আলী আমজদ-কবুতর প্রতীকে ১৭১ ভোট পান ও আবিদুর রহমান-বাঘ প্রতীকে ৭৭ ভোট । দপ্তর সম্পাদক পদে মোঃ জুবেদ মিয়া-মাইক প্রতীকে পান ২৯৭ ভোট ও নিকটতম মোঃ উজ্জ্বল মিয়া-হেলিকপ্টার প্রতীকে পান ১৮১ ভোট ।
নির্বাহি সদস্য পদে বিজয়ীরা হলেন, মোঃ জিলু মিয়া-ডাব প্রতীকে ২১৫ ভোট, শামীম আহমদ-টর্চলাইট প্রতীকে ২১১ ভোট ও শাহান আলী-প্রজাপতি প্রতীকে ১৬৯ ভোট। এছাড়া অন্য তিন প্রার্থী পান মোঃ সায়েস্তা মিয়া-টিউবওয়েল প্রতীকে ১৫৫ ভোট, সাইফুর রহমান-গোলাপ ফুল প্রতীকে ৮৯ ভোট ও মোঃ জুনেদ মিয়া-জগ প্রতীকে পান ৩০ ভোট। নির্বাচন কমিশনার ছিলেন শফিউল আলম হেলাল, আব্দুর রকিব, শাহ এবাদুর রহমান ধারা, দিলশাদ মিয়া মেম্বার, সেকেল মিয়া মেম্বার প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২২:৪৯ ৭ বার পঠিত | ● নবীগঞ্জ ● নির্বাচন ● সম্পন্ন