ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

রাজশাহী: দুর্গাপুরে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়ামাজমপুর এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর পাওয়া যায়। এগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১, ১২ ও ১৩ ধারায় জারজিস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা দেখা দিয়েছে। এতে একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। প্রশাসনের ধারাবাহিক অভিযানে অবৈধ পুকুর খননকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় যোগদানের পর থেকে অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানের কারণে অবৈধভাবে পুকুর খননের সঙ্গে জড়িতদের মধ্যে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা পৌঁছেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:৪৫   ৭২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ