ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী কয়রায় ৬০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী মসজিদকুঁড় মসজিদ পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ

পিরোজপুর: কাউখালী উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিধিমালা অনুসরণ না করে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল অভিভাবককে না জানিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়ে কমিটি গঠন করছেন। ফলে এসএমসি গঠনের প্রক্রিয়ায় সাধারণ অভিভাবকদের অংশগ্রহণের সুযোগ থাকলেও তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনের জন্য ক্লাস্টার পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করার কথা। কিন্তু অনেক বিদ্যালয়ে কমিটি গঠনের বিষয়টি নিয়ে যথাযথভাবে প্রচার-প্রচারণা করা হয়নি।
বর্তমান নীতিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন। এর মধ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে চারজন সদস্য থাকার কথা—দুইজন পুরুষ ও দুইজন নারী। অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকের কমপক্ষে এসএসসি পাস হওয়ার শর্ত রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, নির্বাচনের আগে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মা-বাবাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করার কথা থাকলেও অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা করেননি। বরং নির্দিষ্ট কিছু অভিভাবককে বিষয়টি জানিয়ে তাদের মধ্য থেকেই সদস্য নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা আমাদের সন্তানদের নিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়া করি। অথচ এসএমসি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেককেই জানানো হয়নি। কারা কমিটিতে থাকবে, কখন নির্বাচন হবে—এসব বিষয়ে আমরা পরে জানতে পেরেছি। নিয়ম মেনে সকল অভিভাবককে জানানো হলে যোগ্য অভিভাবকরা অংশগ্রহণের সুযোগ পেতেন।
তাদের দাবি, এসএমসি গঠনের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে সমানভাবে তথ্য জানাতে হবে এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠন নিশ্চিত করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি গঠনের অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনা কার্যক্রমে সম্পৃক্ত করা। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথা।
অভিভাবকদের অভিযোগ সত্য হলে পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে এসএমসির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এতে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহেদুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি বিধিমালা ও নির্ধারিত তফসিল যথাযথভাবে অনুসরণ করতে হবে। সব অভিভাবককে অবহিত করা এবং নির্ধারিত নিয়মে কমিটি গঠন করা প্রধান শিক্ষকদের দায়িত্ব। কোনো বিদ্যালয়ে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “এসএমসি গঠনের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ত করা। তাই কোনোভাবেই কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকারি প্রতিষ্ঠানে যেকোনো কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমসি গঠনে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই এসএমসি ব্যবস্থা চালু করা হয়েছে। তাই কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৫৭   ৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন
আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
কাঁঠালিয়ায় চেক পেলো রোগীরা



আর্কাইভ