ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

ফরিদপুর: সালথায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালত শুনানি শেষে এ দণ্ডাদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সালথা থানা পুলিশের একটি দল উপজেলার ভাওয়াল গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ভাওয়াল গ্রামের জামাল মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর ও দিয়াপাড়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে ইমারুল মাতুব্বরকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ইমারুল মাতুব্বরকে পাঁচ মাসের এবং সোহেল মাতুব্বরকে চার মাস ২০ দিনের কারাদণ্ড দেন আদালত।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে সালথা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৪   ৭৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ