ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

পাবনা: “রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নিয়ে পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে বের হয় বনার্ঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, বিএনপি নেতা এ এম জাকারিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, মৎস্যজীবি আবু রায়হান, মৎস্যচাষি শফিকুল ইসলাম, মৎস্য খামারী মাসুদ রানা প্রমুখ। এসময় অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ছিলো বিলে মাছের পোনা অবমুক্ত।
মৎস্য উৎপাদনে সাফল্য, মানব সম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মান সম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য বলে জানা যায় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:১০   ৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ