ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত

লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত
ভোলা: লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারাত্মক আহত হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ গ্রামে তার নানা মৃত জালাল আহমেদের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং সংশ্লিষ্ট অটোরিকশা চালক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সকাল ৮:৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:৩৬   ৭৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ