ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম:এমপি ডা.জীবন

গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম:এমপি ডা.জীবন


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম:এমপি ডা.জীবন

হবিগঞ্জ: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রোববার (১৬আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী-র সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: বোরহান উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের অর্থনীতি, জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। হাওর বেষ্টিত বানিয়াচং প্রাকৃতিক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। আধুনিক মৎস্য চাষ পদ্ধতির সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষীদের সঠিক সহযোগিতা প্রদান করা গেলে এ অঞ্চল দেশের মৎস্য উৎপাদনে আরও বড় ভূমিকা রাখবে।” তিনি হাওরাঞ্চলের জলাশয় রক্ষা ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) গালিব হোসাইন,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক|আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সংবাদকর্মী এবং স্থানীয় মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৯   ১১৬ বার পঠিত  | ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ