ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

পটুয়াখালী: মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বার্তা নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা , মাছের পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার,১৬ আগস্ট সকালে পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের বাসভবনের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য খাতের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৯   ৮৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ