ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দোহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 দোহারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ঢাকা: রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোহারে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি,পোনা অবমুক্তকরন,অনুষ্ঠান উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্রদ-লাহরী অডিটোরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা-১(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, মাছ চাষে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. শামীম আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কুতুবপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়ান অলিউল্লাহ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:২৩   ১০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ