ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দ

একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দ


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দ

সিরাজগঞ্জ: স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। আজ শনিবার সকালে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে পরপর তিন শিশুর জন্ম হয়।

বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তানিয়া খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের আব্দুল্লাহ সেখের মেয়ে। আজ সকাল ৯টার দিকে প্রসবের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

সিজারিয়ান অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় স্বাভাবিক প্রসবের সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন তানিয়া। তানিয়ার স্বামী মো. ওবায়দুল্লাহ রায়গঞ্জের ধানগড়ার মৃত আতাউর রহমানের ছেলে। এই দম্পতির আগে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে নার্স ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি চিকিৎসক ডা. আঞ্জুমানারা বকুল জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতকদের শারীরিক অবস্থা ভালো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৬   ৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া
● রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু
● চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
● সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
● বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন



আর্কাইভ