ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬


নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালী: সদর উপজেলায় একটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার আশ্বদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে নেতা-কর্মীরা দাবি করেছেন।

পুলিশ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রদল। এতে ইয়াছিন আলমকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল বিন মাহিদকে সদস্যসচিব করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। কারণ, তিনি নবগঠিত কমিটিতে পদ পাননি। এর পর থেকেই তাঁর অনুসারীরা এ কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন।

এ উত্তেজনার মধ্যেই আজ নবগঠিত কমিটির উদ্যোগে স্থানীয় দিনুমনির হাটের অদূরে ইউনিয়ন পরিষদ কার্যালয় (ইউপি) এলাকায় একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শুরু হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে আনন্দ মিছিলে অংশ নেওয়া নতুন কমিটির আহ্বায়ক ইয়াছিন আলম, সদস্যসচিব আবদুল্লাহ আল বিন মাহিদ ও যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান বলেন, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের পূর্বঘোষিত শান্তিপূর্ণ আনন্দ মিছিলটি বানচাল করার উদ্দেশ্যেই পদবঞ্চিতরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আজ এই হামলা চালায়। হামলায় তাঁদের পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা এ ঘটনার বিচার চান।

তবে হামলার এ অভিযোগ অস্বীকার করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, যোগ্য লোকদের বাদ দিয়ে নিজেদের পছন্দমতো লোককে কমিটিতে পদ দেওয়া হয়েছে। তাই তাঁরা অবৈধ কমিটি বাতিলের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। ছাত্রদলের কতিপয় নেতা-কর্মী বহিরাগতদের দিয়ে বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা করেছে। এতে তাঁদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে কমিটিতে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেন সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম উদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, কমিটিতে কোনো অনিয়ম হয়নি। পদবঞ্চিত সাবেক কমিটির নেতা মোশাররফ হোসেন বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। কর্মসূচিতে যাওয়ার পথে নতুন কমিটির লোকদের ওপর হামলা করা হয়েছে। প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সংঘর্ষের কারণে উপজেলার সোনাপুর-কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় যোগাযোগের প্রধান সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে জেলা সদর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ও সুধারাম থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৬   ১০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত, ১ লাখ ৭৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
● হাতিয়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
● ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু
● হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩
● নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী



আর্কাইভ