ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি:এ বছর পরীক্ষার সময় কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব শিক্ষার্থী পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পাবে, তাদের সবাইকে বিমানে চড়াবেন।
এ বছর উপজেলায় মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জন। বিশেষ সম্মাননা হিসেবে পাঁচ শিক্ষার্থীর হাতে বিমানের টিকিট তুলে দেওয়া হয়।
গত বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী পাঁচ শিক্ষার্থীর হাতে বরিশাল-ঢাকা রুটের বিমানের টিকিট দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানার ওসি আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকে বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে এ ঘোষণা দেওয়া হয়েছিল। কথা অনুযায়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে বিমানের টিকিট তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে।
সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৫ ২ বার পঠিত | ● ইউএনও ● কাঁঠালিয়া ● কৃতি শিক্ষার্থী ● বিমানের টিকিট