ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি সংবিধান সংস্কার নিয়ে সরকারকে হস্তক্ষেপের আহ্বান গোলাম পরওয়ারের জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ তিন যুগেও পাকা হয়নি গলাচিপার ৪ কিলোমিটার সড়ক, দুর্ভোগ অর্ধলক্ষ মানুষের আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান টেংরাগিরি সংরক্ষিত বনে প্রকাশ্যে গাছ কেটে পাচারের অভিযোগ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২ পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুই দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা

কাউখালীতে দুই দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে দুই দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা

পিরোজপুর: কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৯   ১১ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


তিন যুগেও পাকা হয়নি গলাচিপার ৪ কিলোমিটার সড়ক, দুর্ভোগ অর্ধলক্ষ মানুষের
দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান
টেংরাগিরি সংরক্ষিত বনে প্রকাশ্যে গাছ কেটে পাচারের অভিযোগ
সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২
পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী



আর্কাইভ