ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা

নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


 নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস ২০২৬ পালন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাউখালী সদর ইউনিয়ন শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠন নেত্রী মাহফুজা খানম, চায়না মজুমদার, শামীমা ও মৌমিতা সাহা প্রমুখ। সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি শক্তিশালী করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি সুনন্দ সমাদ্দার বলেন, গ্রামের প্রতিটি প্রান্তে নারী সমাজকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে এবং নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে। যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। কোনো নারী যেন নিজেকে একা মনে না করেন মহিলা পরিষদ সবসময় নারী অধিকার রক্ষায় তাদের পাশে রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:১৮:৪৪   ৭ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা
বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা
কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ
কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ



আর্কাইভ