ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় শিক্ষকদের ভূমিকার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় শিক্ষকদের ভূমিকার আহ্বান


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় শিক্ষকদের ভূমিকার আহ্বান

পিরোজপুর: ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, অধ্যক্ষ হোসাইন আহমেদ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ নাসরুল্লাহ, প্রধান শিক্ষক রুস্তম আলী, কিরণ চন্দ্র হালদার, পবিত্র কুমার মিস্ত্রি, মোহাম্মদ মান্না মিয়া, বিজন হালদার, মোঃ হারুন-অর-রশিদ, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ও সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো সামাজিক সচেতনতা তৈরির সবচেয়ে বড় মূলকেন্দ্র। তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্লাসে পাঠদানের পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় রাখার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণ নিশ্চিত করতে হবে। ডেঙ্গুমুক্ত ও মাদকমুক্ত কাউখালী গড়তে প্রশাসন, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৪   ৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা
● দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩
● কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান
● কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ
● পটুয়াখালীতে বুলডোজারে দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষতিপূরণ দাবি



আর্কাইভ