ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি • স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া • পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার • সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর • কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ • হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ • মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির • ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে • অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা • তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা

অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা

হবিগঞ্জ: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সিলেট অংশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ভূমি অধিগ্রহণ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ-সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুপুর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার অংশে প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদারসহ নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৯   ১১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি
● স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া
● পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার
● সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর
● কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ



আর্কাইভ