ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি • স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া • পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার • সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর • কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ • হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ • মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির • ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে • অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা • তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার

তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার

ময়মনসিংহ: জেলার তারাকান্দায় ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি রেহেনা পারভিন ববি।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুর নাহার রুজি, প্রধান শিক্ষক মোছা: চম্পা, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ সদাগর এবং তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সালাম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। এর পাশাপাশি নিজেদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে সবাইকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে।

তিনি শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পারলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২২   ১১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার
● পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল
● ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার
● দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
● ৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ



আর্কাইভ