ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি • স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া • পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার • সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর • কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ • হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ • মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির • ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে • অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা • তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সংস্কারের অভাবে বেহাল বাউফলের ২০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সংস্কারের অভাবে বেহাল বাউফলের ২০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


সংস্কারের অভাবে বেহাল বাউফলের ২০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

পটুয়াখালী: উপজেলার কালাইয়া, দাসপাড়া–নওমালা, আদাবাড়িয়া ও মিলঘর সড়কটি দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। কোথাও উঠে গেছে পিচের আস্তরণ, কোথাও ভেঙে বেরিয়ে এসেছে সড়কের নিচের মাটি। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, রোগী, কৃষক, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

সরেজমিনে দেখা যায়, কালাইয়া থেকে মিলঘর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের একাধিক অংশের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও সড়কের কিনারা ভেঙে গেছে, আবার কোথাও পানি জমে ক্ষতিগ্রস্ত অংশ আরও নরম হয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা কঠিন হয়ে পড়ে। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি শুধু যাতায়াতের পথ নয়; এলাকার শিক্ষা, কৃষি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে এটি সরাসরি যুক্ত। শিক্ষার্থীরা বিদ্যালয়ে, কৃষকেরা উৎপাদিত পণ্য বাজারে এবং রোগীরা চিকিৎসার জন্য এ পথ ব্যবহার করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থায় সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে বলে অভিযোগ তাদের।

নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন বিন ইউসুফ বলেন, “এই ডিসি সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন। মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।”

স্থানীয় বাসিন্দা মাওলানা মোঃ ফরিদ উদ্দিন বলেন, “দ্রুত রাস্তাটির সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে।”

সাবেক আদাবাড়িয়া ইউনিয়ন ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার বলেন, “রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হাবিব বলেন, “সড়ক নয় যেন মরণ ফাঁদ। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।”

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক মেরামত নয়—সড়কটির ক্ষয়ক্ষতি নিরূপণ করে টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে জনদুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী কাজী ইমামুল হক আলিম বলেন, “সড়কটি সংস্কারের জন্য এলজিইডি অধিদপ্তরে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে। প্রয়োজনীয় অনুমোদন ও বাজেট পাওয়া গেলে কাজ শুরু করা হবে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৮   ২৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ
● সংস্কারের অভাবে বেহাল বাউফলের ২০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
● কাউখালী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ
● পটুয়াখালীর নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম, বিদায় ড. শহীদ হোসেনের
● দশমিনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আব্দুল্লাহর



আর্কাইভ