ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নারী অধিকার ও বাল্যবিয়ে রোধে কাউখালী মহিলা পরিষদের সম্মেলন

নারী অধিকার ও বাল্যবিয়ে রোধে কাউখালী মহিলা পরিষদের সম্মেলন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


নারী অধিকার ও বাল্যবিয়ে রোধে কাউখালী মহিলা পরিষদের সম্মেলন

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার কর্মী সম্মেলন, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনন্দ সমাদ্দার। অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুর রহমান, কাউখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক এবং নারী নেত্রী মৌমিতা সাহা।

বক্তারা নারী অধিকার রক্ষা, সমাজে নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং বাল্যবিয়ে রোধে মহিলা পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:০৭:৫৯   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
● বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয়
● লালমোহনে ২,২১৮ কৃষক পেলেন কৃষি কার্ড, উদ্বোধন প্রধানমন্ত্রীর
● নির্যাতনের অভিযোগে কলাপাড়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
● কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ



আর্কাইভ