ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে উপজেলা বিতর্কে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা, চ্যাম্পিয়ন মাদারগঞ্জ

পীরগঞ্জে উপজেলা বিতর্কে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা, চ্যাম্পিয়ন মাদারগঞ্জ


রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


পীরগঞ্জে উপজেলা বিতর্কে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা, চ্যাম্পিয়ন মাদারগঞ্জ

রংপুর: বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পীরগঞ্জ উপজেলায় জননী প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে অর্থায়ন করছে KOICA, কারিগরি সহায়তা দিচ্ছে Save the Children এবং বাস্তবায়ন করছে RDRS Bangladesh। স্কুল ডিবেট ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় পীরগঞ্জ কছিমননেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলপুর মাহতাবাবিয়া দ্বি-মুখী স্কুল অ্যান্ড কলেজ এবং গুর্জিপাড়া কদর উল্লাহ প্রধান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় রসুলপুর মাহতাবাবিয়া দ্বি-মুখী স্কুল অ্যান্ড কলেজ ও মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত হয়। উপজেলা ফাইনালে মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। বিচারকের দায়িত্ব পালন করেন মোছা. আফিফা ইশরাত চেতনা, শিক্ষক, তিস্তা ইউনিভার্সিটি; ড. উম্মে কুলসুম তাওহিদা আক্তার, শিক্ষক, তিস্তা ইউনিভার্সিটি এবং দেশসেরা বিতার্কিক জয় লালা।

অনুষ্ঠানে RDRS Bangladesh-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন Officer-Relations & Community Mobilization & Safeguarding Focal মো. মাহাবুব আলম এবং Officer-Government Relations & Community Mobilization মোছা. জেসমিন আক্তার। এছাড়া সুবর্ণরেখা, রংপুরের কো-অর্ডিনেটর নিরব সরকার সাম্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কৈশোরকালীন গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

একই সঙ্গে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করাও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের মতে, স্কুল বিতর্ক ক্যাম্পেইনকে শুধু প্রতিযোগিতা হিসেবে নয়, বরং বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে একটি সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী, স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। পরবর্তী ধাপে উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

এ কার্যক্রমে ছেলে ও মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:১০:২১   ১৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড
● দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে পীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
● পীরগঞ্জে উপজেলা বিতর্কে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা, চ্যাম্পিয়ন মাদারগঞ্জ



আর্কাইভ