ঢাকা শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালীতে সামাজিক সংগঠন আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ছয় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা মাহমুদিয়া মাদ্রাসা, গোয়ালতা হাফিজিয়া মাদ্রাসা, বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব চারা দেওয়া হয়। চারার মধ্যে আম, মাল্টা, কাঁঠাল, লেবু, কমলা ও আমড়াসহ বিভিন্ন ফলজ ও ভেষজ প্রজাতি রয়েছে।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ফুদুল ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জামিনুল হক, ফাউন্ডেশনের সদস্য বাদল খান, বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু হানিফ, বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, শিক্ষক আবু হানিফ ও শিক্ষক আব্দুল খালেক। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলজ গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের চারাগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:৪৯:২২ ১১ বার পঠিত | ● কাউখালী ● গাছের. চারা ● বিতরণ