ঢাকা    শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত • ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান • শাহজালালে বাংলাদেশ বিমানের কর্মীর কাছ থেকে মিলল দুই কোটি টাকার সোনা • গলাচিপার আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন • দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা • কাউখালীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছয় শতাধিক চারা বিতরণ • ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর • ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা

দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা

পটুয়াখালী: দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজায় অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে দুমকি থানা পুলিশ। বৃহস্পতিবার, ১ অক্টোবর রাত ৯টার দিকে বরিশাল থেকে আসা রুপালি রঙের একটি প্রাইভেটকার টোল প্লাজায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ির সামনের সিটে থাকা যাত্রী মানিকগঞ্জের নাহিদুল ইসলাম নওশাদের (২৮) কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টোল প্লাজা-সংলগ্ন চেকপোস্টে অবস্থান নেয় তারা। রাত ৯টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে চালকের পাশের সিটে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ইয়াবার কথা স্বীকার করেন এবং টোল প্লাজার কর্মচারী ও গাড়ির চালকের সামনে নিজের পকেট থেকে ট্যাবলেটগুলো বের করে দেন। তিনি জানান, চালকের অগোচরে ইয়াবাগুলো মানিকগঞ্জ থেকে বাউফলে নিয়ে যাচ্ছিলেন।

আটক নাহিদুল ইসলাম নওশাদ (২৮) মোঃ নুরুল ইসলাম ও কমলা বেগমের ছেলে। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর গ্রামে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৮   ৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপার আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন
● দুমকিতে প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে উদ্ধার ১২৫ পিস ইয়াবা
● কাউখালীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছয় শতাধিক চারা বিতরণ
● লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
● বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয়



আর্কাইভ