ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার দুপুরে এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়ায় ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

পরে পরিত্যক্ত জমিদার বাড়িটির আশপাশে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই বালিয়াপাড়ার পরিত্যক্ত এই জমিদার বাড়িটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। মাদক, জুয়া থেকে শুরু করে নানা অপকর্ম এই বাড়িতে করা হয়ে থাকে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘ সময় ধরে অপরাধীরা নিরাপদ আশ্রয় হিসেবে এই পরিত্যক্ত বাড়িটি ব্যবহার করে আসছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:০৮:০১   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
● কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
● আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ, গোডাউন মালিক আটক
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা



আর্কাইভ