ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


নতুন কমিটি ঘিরে লালমোহন উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

ভোলা: লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়ন।

তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে আরও শক্তিশালী করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে। নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানানো হয়।

এর আগে উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বিএনপির কার্যালয়ে মিলিত হয়। পরে তারা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিলে অংশ নেয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:১২:৫৬   ৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ