ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ

আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ

বরিশাল: আগৈলঝাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতের এইচবিবি রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব দিকে বাঁশতলা থেকে রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দির ও রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩০০ ফুট ইটের সলিং রাস্তার কাজ দুই মাস আগে সম্পন্ন হয়।

গত শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব সঙ্গীয় লোকজন নিয়ে ওই রাস্তার জায়গা নিজের দাবি করে মাঝামাঝি অংশের ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি এনজিও পরিচালিত রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে ৮০-৯০ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। সামনে শারদীয় দুর্গোৎসব থাকায় রাস্তার ইট তুলে ফেলার ফলে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হবে।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব জানান, পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পড়বেন।

বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয় বলেন, সরকারি টাকায় মাটির রাস্তায় ইটের সলিংয়ের কাজ দুই মাস আগে শেষ হলেও শনিবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব ইট তুলে ফেলেছেন।

বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানিয়েছেন। ইউএনও সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই রাস্তায় একটি স্কুল ও মন্দির থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সমাধান করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:২২:৪১   ৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ