ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের

আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের হস্তক্ষেপের কারণে দলটির সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামিন শুনানির সময় বিএনপির আইনজীবীরা আদালতে ‘মব’ সৃষ্টি করেছেন।

গতকাল রোববার রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। জামিন আবেদন নাকচ করে গতকাল মেজর আখতারকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় মেজর আখতারকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবন্দরের অব্যবস্থাপনায় ট্রলি পাওয়া যায় না, লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। মেজর আখতার এর প্রতিবাদ করায় মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে।’

বিমানবন্দরে কোনো ভোগান্তি নেই বলে বিমানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা ‘মিথ্যা’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘মন্ত্রী অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। তিনি সৎ হলে অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। উল্টো অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তাকে মেজর আখতারের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে।’

কারাগারে সাবেক এই সংসদ সদস্যকে ডিভিশন না দেওয়ার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘৭৫ বছর বয়সী আখতারুজ্জামানের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তাকে ডিভিশনও দেওয়া হয়নি। বিচারকরা হয়তো ভয় পাচ্ছেন, তাকে ডিভিশন দিলে আবার কী না কী হয়!’

আদালতের পরিস্থিতি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ‘জামিন শুনানিতে আদালতে বিএনপির আইনজীবীরা মব সৃষ্টি করেছেন। মেজর আখতারের আইনজীবীদের ওপর হামলা চালিয়েছেন। জামায়াতের নেতা-কর্মীসহ আখতারুজ্জামানের আত্মীয়স্বজন তাকে দেখতে গিয়েছিলেন, তাদের ওপরও হামলা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী যুগে আদালতে যে দৃশ্য দেখা যেত, তারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আচরণে আওয়ামী ফ্যাসিবাদ আর এখনকার বিএনপির কোনো পার্থক্য নেই।’

সরকারকে উদ্দেশ করে জামায়াতের এই নেতা আরও বলেন, মেজর আখতারকে গ্রেপ্তারের ঘটনায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন। তাকে মুক্তি না দিলে তারা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেবেন বলেও হুমকি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:২৭:০৫   ৫ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির
● আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের
● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা



আর্কাইভ