ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ‘স্বৈরাচার-গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের • প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন • চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি • খুলনার দাকোপে নদীগর্ভে ৫০ মিটার বেড়িবাঁধ বিলীন, গৃহহীন ১৩ পরিবার • ঠাকুরগাঁওয়ে দুই ভাই গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ • পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান • ভায়োলেন্স’ ছেড়ে আর্থিক ক্ষতির মুখে অধরা খান • কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা • স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী

ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


\ ‘ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী

\
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের সরকারের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আমলে ব্যাংকগুলো থেকে সব নিয়ে যাওয়া হয়েছে। এখন ব্যাংকগুলো ফাঁকা, শূন্য মাঠের মতো পড়ে আছে। এ পরিস্থিতিতে নতুন করে শিল্পকারখানা চালু করা এবং দেশের বস্ত্র ও পোশাক খাতকে টিকিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে।

গতকাল শনিবার বিকেলে পোশাক খাতের বিদ্যমান সমস্যা সমাধানের করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে সংগঠনটি এ সভার আয়োজন করে।

দেশের বস্ত্র ও পোশাক খাতের সমস্যাগুলো তুলে ধরে রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন। এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে রিজভী বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে পরিচালনা করা গেলে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি। এ বিষয়ে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এইবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ অন্যরা।

**প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে**

জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় রিজভী বলেন, প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে।

তিনি বলেন, ’৯০-এর পরাজিত স্বৈরাচারী শক্তি আর ’২৪-এর পরাজিত ফ্যাসিস্ট শক্তি একই সূত্রে গাঁথা। তারা দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে লুটপাট করেছে, ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং গুম-খুনের রাজনীতি চালিয়েছে। আজও প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে।

দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা যুগে যুগে একে অপরের ধর্মীয় উৎসবে শরিক হয়েছি। কিন্তু পরাজিত অপশক্তি পূজাকে কেন্দ্র করে চক্রান্ত করতে পারে। চক্রান্ত রুখে দিতে বিএনপির প্রত্যেক নেতাকর্মী ও সাধারণ মানুষকে দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দেওয়ার তাগিদ দিচ্ছি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ও এজিএস নাজিম উদ্দিন আলম। সভায় আরও বক্তব্য দেন ’৯০-এর ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৭:২১   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী
● মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
● শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী
● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির
● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ



আর্কাইভ