ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন • চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি • খুলনার দাকোপে নদীগর্ভে ৫০ মিটার বেড়িবাঁধ বিলীন, গৃহহীন ১৩ পরিবার • ঠাকুরগাঁওয়ে দুই ভাই গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ • পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান • ভায়োলেন্স’ ছেড়ে আর্থিক ক্ষতির মুখে অধরা খান • কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা • স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি • ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


\ \ স্থায়ী কমিটির বৈঠক\ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, পূজামণ্ডপে সতর্ক থাকার নির্দেশ

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মধ্যকার দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র জানায়, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পূজার নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর বিষয়টি তদারক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে যাতে সবাই মিলে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন দলের নেতাকর্মীরা।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, এ নির্বাচনে দল একক প্রার্থী দেবে। অনেক এলাকায় একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে চাইতে পারেন। সেসব ক্ষেত্রে আলোচনার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে হবে। অন্যথায় জনগণের কাছে ভুল বার্তা যেতে পারে। এ বিষয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলোর সমাধান করবেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, মূলত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা পূজামণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, নানাভাবে দেশ ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কেউ কেউ নীলনকশা করছেন। সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে। দলের নেতাকর্মীরা এ বিষয়ে সতর্ক থাকবেন। বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে।

\এন/ এস\

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪০   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন
● স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
● ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী
● প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
● জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায়



আর্কাইভ