ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন • চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি • খুলনার দাকোপে নদীগর্ভে ৫০ মিটার বেড়িবাঁধ বিলীন, গৃহহীন ১৩ পরিবার • ঠাকুরগাঁওয়ে দুই ভাই গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ • পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান • ভায়োলেন্স’ ছেড়ে আর্থিক ক্ষতির মুখে অধরা খান • কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা • স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি • ব্যাংক খালি করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে’: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা

কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


\ কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, সালথায় ডিলারকে জরিমানা
ফরিদপুর: কৃষকদের জন্য সরকারের বরাদ্দ করা ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রির দায়ে ফরিদপুরের সালথায় মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সার ডিলার মোমরেজ খানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সালথা উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার সরবরাহের আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) পাওয়ার পর নিয়মিত তদারকির অংশ হিসেবে ডিলারের গুদাম পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় দেখা যায়, অক্টোবর মাসে ওই ডিলারের অনুকূলে বরাদ্দ করা ৪০০ বস্তা ইউরিয়া সারের মধ্যে গুদামে রয়েছে ২০০ বস্তা। বাকি ২০০ বস্তা সার গুদামে না থাকায় বিষয়টি যাচাই করা হয়। যাচাইয়ে বরাদ্দের ওই সার অন্যত্র বিক্রির তথ্য পাওয়া যায়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিলার মোমরেজ খান বরাদ্দের সার অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্যত্র বিক্রির মতো অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১০:২৮   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা
● সিংগাইরে চার ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা
● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবি বিএনপির একাংশের
● আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ
● সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ



আর্কাইভ