ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আরাফাত হোসেন

আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আরাফাত হোসেন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আরাফাত হোসেন

ফরিদপুর: আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরাফাত হোসেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত চানমিয়া। তিনি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে আরাফাত হোসেনের ভূমিকা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ বাড়াতে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও কমিটির উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করাও কমিটির অন্যতম দায়িত্ব।

আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আরাফাত হোসেন

নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত হোসেন এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কাজ করব। শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:২৫:১৬   ৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার
● দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা
● সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০
● হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ
● ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকান দখলের মামলা



আর্কাইভ