ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


\ পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর: অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় পিরোজপুরের নেছারাবাদে রুচি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এনডব্লিউ বাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের মালিকানাধীন রুচি আইসক্রিম কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কারখানাটিতে আইসক্রিম তৈরি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অনিয়মের প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং জব্দ করা আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহের আগে কারখানা চালু না করার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুচলেকার মাধ্যমে কারখানাটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক মো. তাহসিন আলম। এ সময় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:২৭:৩১   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি
● পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
● শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
● দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল
● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার



আর্কাইভ