ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ঢাকা কোচ কাউন্টার ও ডাকবাংলো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবন ও মাদক ব্যবসার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. তামজিদুল ইসলাম (৩৪) ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়া এলাকার মৃত খন্দকার সাইদুল ইসলামের ছেলে। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অপর দণ্ডপ্রাপ্ত মো. মুনতাজ মণ্ডল (৪৫) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোফাজ্জেল মণ্ডলের ছেলে। মাদক ব্যবসার দায়ে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া কাচারিপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আশরাফুল আলম ইমন (৪৩)-কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৯   ১০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
● ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি
● ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
● ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান
● ভেড়ামারায় রবি মৌসুমে ১,৩৭০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার



আর্কাইভ